নোকিয়ার ৩৩১০ মত দেখতে অ্যান্ড্রয়েড ফোন আনছে গুগল

৬ আগষ্ট, ২০১৯ ১১:৫৪  
পুরনো মোবাইলকে নতুন রূপে ফেরাতে উদ্যোগী এইচএমডি গ্লোবাল। এর আগে নোকিয়া ৩৩১০ এর বিভিন্ন ভার্সন উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি। তারপর একে একে নোকিয়া ২১০ ও নোকিয়া ৮১১০ ফোরজি ফোনও ছাড়া হয়। এবার একই ধরনের দেখতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনছে গুগল। ৯টু৫গুগল সাইটের খবর অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোন আনতে পারে গুগল। তা দেখতে পুরনো নোকিয়ার এর মতো দেখতে হবে। তবে এই স্মার্টফোনে থাকবে ভয়েস সার্চ। ক্যামেরা সম্পর্কে তথ্য না মিললেও গুগল-এর বিশেষ কিছু ফিচার থাকতে পারে এতে। নতুন এই স্মার্টফোনগুলির র্যাম ও সীমিত হবে বলে ধারণা।